জামায়াত আমিরের ৩ দিনের সফরসূচি ঘোষণা, যাবেন ১১ জেলায়


 



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে তিন দিনের সফরে দুই বিভাগের ১১টি জেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) থেকে তার এই সফর শুরু হবে।




আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম।

মুজিবুল আলম জানান, আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া, মেহেরপুরে দুপুর ১২টায়, চুয়াডাঙ্গায় বিকেল সাড়ে ৪টায়, ঝিনাইদহে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে জামায়াত আমির উপস্থিত থাকবেন।

এদিন রাতে যশোরে রাত্রিযাপন করবেন জামায়াত আমির। পরদিন, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় যশোরে, সাতক্ষীরায় দুপুর সাড়ে ১২টায়, খুলনায় বেলা সাড়ে ৩টায়, বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

সেদিন রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ান করবেন ডা. শফিকুর রহমান।



বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে ও বিকেলে সাড়ে ৪টায় ময়মনসিংহে জনসভা অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url