খেলাফত মজলিসের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন


 





আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রচার-প্রচারণা, এখন অপেক্ষা কেবল ভোটের দিনের।




বহুল প্রত্যাশিত এই নির্বাচনে ১১ দলীয় জোটের অংশীদার হিসেবে অংশ নিচ্ছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু কালবেলাকে জানান, এবারের নির্বাচনে খেলাফত মজলিসের শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় ভোট প্রদান করবেন।



তিনি জানান, দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জ-০২ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হবিগঞ্জ-০৪ আসনের প্রার্থী এবং তিনি মাধবপুর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা-০৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রূপসা কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।



এ ছাড়া নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। অন্য নেতাদের মধ্যে অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বরগুনা, মুহাম্মদ মুনতাসির আলী সিলেট, এবিএম সিরাজুল মামুন নারায়ণগঞ্জ, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ফেনী এবং অধ্যাপক মো. আবদুল জলিল ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদান করবেন।



নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তায় রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কমিশনের ধারণা, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের আশপাশে থাকতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url