সর্বশেষ গোয়েন্দা রিপোর্ট: সরকার গঠনের পথে জামায়াত !দেখুন কোন আসনে কে জয় পাচ্ছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে একটি সরকারি গোয়েন্দা প্রতিবেদন। নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জরিপে যেখানে বিএনপিকে এগিয়ে রাখা হয়েছিল, সেখানে সাম্প্রতিক এই প্রতিবেদনে আসনভিত্তিক বিশ্লেষণে জামায়াতে ইসলামীর অগ্রগতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দলটি সরাসরি প্রায় ১২৪টি আসনে জয়ের সম্ভাবনা রাখে এবং জোটগতভাবে আরও ১২টি আসনে সুবিধাজনক অবস্থানে রয়েছে।
সব মিলিয়ে সম্ভাব্য প্রভাববলয় দাঁড়াতে পারে প্রায় ১৩৬টি আসনে। তবে এটি সম্ভাব্যতার হিসাব; চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটের দিনকার পরিবেশ ও প্রশাসনিক নিরপেক্ষতার ওপর।
বিভাগভিত্তিক চিত্রে রংপুর ও রাজশাহীতে ২৪টি করে আসনে শক্ত অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে। খুলনায় সম্ভাব্য ২১, চট্টগ্রামে ১৬, ঢাকায় ১৫, বরিশালে ৯, ময়মনসিংহে ৮ এবং সিলেটে ৭টি আসনে এগিয়ে থাকার ইঙ্গিত রয়েছে। বিশ্লেষকদের মতে, সংগঠিত মাঠপর্যায়ের কাঠামো, ইসলামপন্থী রাজনীতির পুনরুত্থান এবং স্থানীয় প্রার্থীদের গ্রহণযোগ্যতা এ অগ্রগতির পেছনে ভূমিকা রাখতে পারে। একই প্রতিবেদনে বিএনপির সম্ভাব্য আসনসংখ্যা প্রায় ১০৪টি বলা হয়েছে।
