অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ, কার কত সম্পদ রয়েছে


 




অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে প্রধান উপদেষ্টাসহ সরকারের সব উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জনসমক্ষে আনা হয়।




প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত হালনাগাদ সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। এই পদক্ষেপকে সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




উল্লেখযোগ্য বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের আগস্টে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে স্পষ্ট অঙ্গীকার করেছিলেন। তিনি বলেছিলেন, তার নেতৃত্বাধীন সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং দ্রুততম সময়ের মধ্যেই সব উপদেষ্টার সম্পদ বিবরণ প্রকাশ করা হবে।




ড. ইউনূস আরও জানান, ভবিষ্যতে এই প্রক্রিয়া শুধু উপদেষ্টাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তার জন্য সম্পদ বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করা হবে। সরকারের এই উদ্যোগকে প্রশাসনে স্বচ্ছতা ও জনগণের আস্থা বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url