বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন যা জানা গেলো


 





দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি। এবারের ভোটকে ঘিরে সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ বিরাজ করছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কোথায় এবং কীভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।



বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজ নির্বাচনি এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্রটি রাজধানীর গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।





দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। মির্জা আব্বাস ভোট দেবেন শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।



বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করবেন।




এছাড়া সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুলে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url