এবার বাংলাদেশেকে নিয়ে চঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড যা জানা গেলো
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি পুরো টুর্নামেন্টেই প্রভাব ফেলতে পারে।
জিও নিউজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, বাংলাদেশ যদি তাদের ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরানোর অনুরোধে আইসিসির অনড় অবস্থানের কারণে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড কৌশলগতভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনায় নিতে পারে। বাংলাদেশের আপত্তির পেছনে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছিল, তারা ভারতে না গিয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলতে আগ্রহী। তবে বুধবার (২১ জানুয়ারি) আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় সেই প্রস্তাব নাকচ করা হয়। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত সূচি ও ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হবে না।
ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের অবনতি ক্রিকেটেও প্রভাব ফেলেছে। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে শেষ মুহূর্তে বাদ দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার সীমিত করে এবং বিশ্বকাপের ম্যাচ অন্য ভেন্যুতে আয়োজনের দাবিতে আরও কঠোর অবস্থান নেয়।
বর্তমানে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা—আইসিসির সিদ্ধান্ত মেনে ভারতে গিয়ে অংশ নেওয়া, অথবা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো। বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই পাকিস্তানের পরবর্তী অবস্থান নির্ভর করবে বলে দাবি করেছে জিও নিউজ। যদিও এখন পর্যন্ত পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
.jpeg)