কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন প্রার্থী, রয়েছে যারা


 




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কুমিল্লা জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিয়েছে। জেলার ১১টি সংসদীয় আসন থেকে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এখন ৮০ জনে দাঁড়িয়েছে। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, এটি আসনভিত্তিক কৌশল, দলীয় সিদ্ধান্ত ও জোট সমর্থন পুনর্বিন্যাসের অংশ হিসেবে হয়েছে।


মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে কুমিল্লা-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন এবং খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের রয়েছেন। কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, কুমিল্লা-৪ আসনে খেলাফত মজলিসের হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ান। কুমিল্লা-৬, কুমিল্লা-৭, কুমিল্লা-৮ ও কুমিল্লা-৯ আসনেও বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।



আর‌ও পড়ুন: বাংলাদেশ সমর্থনে আইসিসিকে বিবৃতি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড যা বলা হয়েছে



কুমিল্লা সচেতন নাগরিক কমিটির সভাপতি নিখিল চন্দ্র রায় উল্লেখ করেন, একাধিক প্রার্থীর সরে যাওয়া ভোটের সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এতে কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে, আবার কোথাও প্রধান প্রার্থীর অবস্থান আরও শক্ত হবে। সব মিলিয়ে মনোনয়ন প্রত্যাহারের এই ধাপ শেষ হওয়ার পর কুমিল্লার নির্বাচনী মাঠ এখন পরিষ্কার এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url