এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জুলাই গনআভুথানে হারানো অস্ত্রের সংখ্যা কত?
দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখনও বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার বাকি রয়েছে। লুট হওয়া মোট ৩ হাজার ৬১টি অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ২৫৯টি উদ্ধার করা সম্ভব হয়েছে, যা মোটের ৬২ দশমিক ৪ শতাংশ। তবে এখনও ১ হাজার ৩৬০টি অস্ত্র উদ্ধার করা যায়নি বলে জানানো হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, অস্ত্র উদ্ধার কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: রেকর্ড ভেঙে আকাশছোঁয়া স্বর্ণের মূল্য, ভরি কত?
পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এখনও যেসব অস্ত্র উদ্ধার হয়নি, সেগুলো নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ।
প্রেস সচিব আরও জানান, অবশিষ্ট অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরও সতর্ক ও সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, দ্রুতই বাকি অস্ত্রগুলো উদ্ধার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।