যে কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রস্তুতি ও পরিকল্পনায়। এরই মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনি প্রচার ও গণসংযোগ কার্যক্রম সম্পন্ন করেছেন।
ভোটারদের মধ্যে এখন কৌতূহল তৈরি হয়েছে—তিনি কোন কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট সড়কে অবস্থিত মনিপুর বয়েজ হাই স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন।
উল্লেখ্য, চলতি নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে এলাকায় ভোটারদের আগ্রহ ও আলোচনাও চোখে পড়ার মতো।
