নির্বাচন পর্যবেক্ষণে আসছে ১৬ দেশের প্রতিনিধিদল, রয়েছে যেসব দেশ







বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’-এর গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।



দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্থার কয়েকশ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম মনিটর করবেন। মালয়েশিয়া সবচেয়ে বেশি, ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে, নেতৃত্বে নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। তুরস্ক ১২ জন, ইন্দোনেশিয়া ৫, জাপান ৪, পাকিস্তান ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা ২ জন করে প্রতিনিধি পাঠাচ্ছে। শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান ১ জন করে পাঠাচ্ছে।



বিশেষ পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান ও ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা। কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানান আকুফো-আদ্দো। ইউরোপীয় ইউনিয়নের মিশনের প্রধান হচ্ছেন লাতভিয়ার পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস।


এবারের নির্বাচনে ৩০০ আসনের জন্য ৫০টির বেশি রাজনৈতিক দলের প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই দিনে দেশের জনগণ ‘জুলাই সংস্কার সনদ’-এর ওপর গণভোটেও অংশ নেবেন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url