কখন প্রকাশ হবে নির্বাচনের ফল, জানাল নির্বাচন কমিশন


 






আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণত নির্বাচনের দিনই ফলাফল প্রকাশ করা হলেও এবার তা নিয়ে নানা আলোচনা ও শঙ্কা তৈরি হয়েছে। তবে এসব গুঞ্জনের অবসান টেনে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের পরদিন শুক্রবারের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।



রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন ঘিরে যে শঙ্কাগুলো ছিল, তা সবার সহযোগিতায় অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। তিনি আশা প্রকাশ করেন, বৃহস্পতিবার একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কমিশন।



একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হওয়ায় ফল ঘোষণায় দেরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন দিন লাগার কোনো সম্ভাবনা নেই। আধুনিক অটোমেশন ব্যবস্থা ও একাধিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত ফল সংগ্রহ করা যাবে। তবে দুর্গম কিছু এলাকায় সামান্য বিলম্ব হতে পারে বলে জানান তিনি।





আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি আনোয়ারুল বলেন, প্রায় ১১ থেকে ১২ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে ভোট পরিচালিত হবে।





নির্বাচন পর্যবেক্ষণে প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে। প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য পাঠানো হবে কেন্দ্রীয় মনিটরিং সেলে। পাশাপাশি গুজব রোধে কাজ করবে বিশেষ ফ্যাক্ট-ফাইন্ডিং সেল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url