অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল, জামায়াত আমিরের এক্স একাউন্ট কারা হ্যাক করেছে বেরিয়ে এলো চঞ্চল্যকর তথ্য





জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা জানান।



ডা. শফিকুর রহমান বলেন, আগের রাতে তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে অনৈতিক ও আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়, যা একজন বিভ্রান্ত ব্যক্তি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, হ্যাকিংয়ের উৎস কোথা থেকে হয়েছে তা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হবে।




মাফিয়াতন্ত্রের পথে হাঁটছে একটি দল—সাদিক কায়েম




রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, অতীতে যেমন ফ্যাসিবাদকে ভয় পাননি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিবাদী শক্তিকে ভয় পাওয়ার প্রশ্ন নেই। তিনি সতর্ক করে বলেন, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব গেলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।




জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আর যেন ভোট ডাকাতি, জালিয়াতি ও প্রতারণার রাজনীতি ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির কোনো জায়গা হবে না।



আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা পুরোনো ব্যর্থ ও দমনমূলক রাজনীতি আর দেখতে চান না, তাদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে হবে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url